সৌদি ওয়ার্ক ভিসা প্রসেসিং স্টেপ বাই স্টেপ ২০২৬ | A to Z সম্পূর্ণ গাইড
প্রতি বছর লক্ষাধিক বাংলাদেশি কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান। কিন্তু বেশিরভাগ মানুষ ভিসা প্রসেসিংয়ের পুরো ধাপগুলো একসাথে, ঠিক ক্রম অনুযায়ী কোথাও পান না বা জানেন নাহ। এই গাইডে এজেন্সির সাথে প্রথম যোগাযোগ থেকে শুরু করে সৌদি পৌঁছে আকামা পাওয়া পর্যন্ত পুরো প্রসেস ধাপে ধাপে সাজানো হলো।
⚠️ গুরুত্বপূর্ণ: সৌদি সরকারের নিয়ম সময় সময় পরিবর্তিত হয়। চূড়ান্ত সিদ্ধান্তের আগে অবশ্যই একটি BMET-নিবন্ধিত বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যাচাই করে নিন।
সৌদি ওয়ার্ক ভিসা কী ও কত প্রকার
সৌদিতে কাজের ভিসা মূলত নিয়োগকর্তা (কফিল) স্পনসরশিপের মাধ্যমে হয়। সাধারণ ধরনগুলো:
- ওয়ার্ক ভিসা : মূল কাজের ভিসা — প্রথমে ৯০ দিনের জন্য, পরে আকামায় রূপান্তরিত হয়।
- আমেল মানজিল ভিসা: ব্যক্তিগত/গৃহস্থালি কাজের ভিসা।
- আমেল আইডি ভিসা: কোম্পানির অধীনে সাধারণ শ্রমিক ভিসা।
- কোম্পানি ভিসা: থাকা-খাওয়া ও আকামা খরচ প্রায়ই কোম্পানি বহন করে।
ভিসার ধরন বুঝে নেওয়া সবচেয়ে জরুরি। "ফ্রি ভিসা" নামে যা বিক্রি হয় তা প্রায়ই ঝুঁকিপূর্ণ আবার নিরাপদ ও। এখানে বিস্তারিত আলাপ আছে।
সৌদি ওয়ার্ক ভিসা প্রসেসিং — সম্পূর্ণ ১৫ ধাপ
বৈধ এজেন্সি / উৎস নির্বাচন
BMET-নিবন্ধিত এজেন্সি বেছে নিন। লাইসেন্স নম্বর ও অফিস ঠিকানা যাচাই করুন।
চাকরির ক্যাটাগরি ও ডিমান্ড যাচাই
দক্ষতা অনুযায়ী কাজ ঠিক করুন; বেতন ও চুক্তির শর্ত লিখিতভাবে নিশ্চিত করুন।
পাসপোর্ট প্রস্তুত
ন্যূনতম ৬ মাস মেয়াদ থাকা লাগবে ও খালি পৃষ্ঠাযুক্ত বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টে নিম্নে ২১ বছর হতে হবে.১ দিন কম হলেও ভিসা লাগবে না।
BMET রেজিস্ট্রেশন
BMET রেজিস্ট্রেশন ছাড়া ম্যানপাওয়ার কার্ হবে নাহ।
আঙুলের ছাপসহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক; স্মার্ট কার্ড ছাড়া বৈধভাবে যাওয়া যায় না।
৩ দিনের ট্রেনিং
৩ দিনের ট্রেনিং করতে হবে। ট্রেনিং ছাড়া ম্যানপাওয়ার কার্ড হবে নাহ।
কাজের চুক্তি
বেতন, কাজের সময়, ছুটি উল্লেখসহ চুক্তি ভালো করে বুঝে স্বাক্ষর করুন। কারন এখানেই মানুষ ধোকা খায়। তাই সব কিছু যাচাই করে তারপর এজেন্সি বা যার মাধ্যমে যাবেন তার কাছে জমা দিবেন।৭সার্টিফিকেট অ্যাটেস্টেশন (স্কিলড ভিসায়)
সনদ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাস কর্তৃক সত্যায়িত করতে হয়।যা তাকামুল সার্টিফিকেট নামে পরিচিত। তাকামুল ছাড়া ভিসা লাগানো যায় নাহ। টোটাল তাকামুল পরীক্ষা কেন্দ্র গুলো জানুন এই লিং তাকামুল পরীক্ষাকেন্দ্র বাংলাদেশ ২০২৬ | Takamul Test Center
পুলিশ ক্লিয়ারেন্স (PCC)
জেলা পুলিশ অফিস বা অনলাইনে আবেদন করুন — সময় ৭–২১ দিন। আবেদন ফি নিবে ১৫০০ টাকা। আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সামান্য কিছু ভুল হলে ভিসা পাবেন নাহ।৯GAMCA / Wafid মেডিকেল ✅
"Fit" হইতে হবে কারন ফিট হলে প্রসেস এগোয়, "Unfit" হলে আটকে যায়। Wafid ওয়েবসাইটে স্লট বুক করুন। নরমাল মেডিকেল ১০,০০০ খরচ র কন্টাকে করলে ১৩ হাজার থেকে ১৮ হাজার খরচ হতে পারে।
তাকামুল / স্কিল ভেরিফিকেশন পরীক্ষা
MCQ/প্র্যাকটিক্যাল, সময় ১–২ ঘণ্টা, ফি আনুমানিক ৬,৫০০–৭,৫০০৳। কন্টাকে করলে ২০ হাজার থেকে ২৫ হাজার। যেসব ভিসায় তাকামুল সার্টিফিকেট লাগবে দেখে আসুন তাকামুল পেশার তালিকা
ভিসা অথরাইজেশন ও Qiwa অনুমোদন
নিয়োগকর্তা Qiwa প্ল্যাটফর্মে অথরাইজেশন নম্বর তৈরি করেন।
MOFA / Enjaz ভিসা স্ট্যাম্পিং
Enjaz সিস্টেমে ভিসা ইস্যু ও পাসপোর্টে স্ট্যাম্প হয়।
ভিসা যাচাই (Verification) ✅
Enjaz/MOFA-তে ভিসা নম্বর দিয়ে নিজে যাচাই করুন; স্পনসর ও পেশা মিলিয়ে দেখুন।
বিমান টিকিট ও ব্রিফিং
প্রবাসী কল্যাণ ব্যুরোর ব্রিফিং নিন — আইনত প্রয়োজনীয়।
সৌদি আরবে প্রবেশ
Type 18 ভিসায় ৯০ দিনের মধ্যে পৌঁছাতে হবে।
আকামা (Iqama) ইস্যু
সৌদি পৌঁছে রি-মেডিকেল ও বায়োমেট্রিক শেষে ৯০ দিনের মধ্যে আকামা ইস্যু হয়।
২০২৬ সালের নতুন নিয়ম — দক্ষতাভিত্তিক পরীক্ষা তাকামুল সার্টিফিকেট
- তাকামুল মূলত ২০২৫ সাল থেকেই শুরু হয় কিন্তু ২০২৬ সালে এসে বেশি আলোচিত হয় এবং বর্তমানে তাকামুল ছাড়া কোনো ভিসা লাগে নাহ।
- তাকামুল করার জন্য প্রথমে ৭ হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে। এরপর যে সেন্টারে বুকিং করা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়।
- পরীক্ষার সুযোগ ৩ বার হয়। ৩ বার ফেইল করলে আর তাকামুল পরীক্ষা দেওয়া যায় নাতাকামুলে ফেইল করলে ভিসা লাগবে নাহ। সুতরাং তাকামুল নিয়ে অনেক সতর্ক থাকতে হবে।
সৌদি ভিসার কাজ কমপ্লিট করতে কত দিন লাগে?-বাস্তব টাইমলান
আনুমানিক সময় এজেন্সি + চুক্তি ঠিক করা ৭–১৫ দিন মেডিকেল + PCC + তাকামুল ১০–২০ দিন + MOFA + স্ট্যাম্পিং ১৫–৩০ দিন টিকিট + ব্রিফিং + ফ্লাই৫–১০ দিন মোটপ্রায় ১–৩ মাস
প্রতারণা থেকে বাঁচার ৭টি নিয়ম
- শুধু BMET-নিবন্ধিত এজেন্সির সাথে লেনদেন করুন।
- "ফ্রি ভিসা"-তে অতিরিক্ত সতর্ক থাকুন।
- ভিসা নম্বর দিয়ে Enjaz/MOFA-তে নিজে যাচাই করুন।
- সব টাকা একসাথে অগ্রিম দেবেন না, রসিদ নিন।
- চুক্তিপত্র লিখিতভাবে নিন।
- হুরুব ও ফাইনাল এক্সিট সম্পর্কে আগে জেনে নিন।
- সন্দেহ হলে BMET/প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাচাই করুন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
প্র: প্রসেসিং করতে কত দিন লাগে?
সাধারণত ১ থেকে ৩ মাস। কাগজপত্র ঠিক থাকলে দ্রুত হয়।
প্র: যেতে কত টাকা লাগে ২০২৬?
বেসরকারিভাবে আনুমানিক ৪–৫.৫ লাখ, সরকারিভাবে ৩.৫–৪ লাখ টাকা।
প্র: তাকামুল পরীক্ষা কি সবাইকে দিতে হয়?
না, নির্দিষ্ট দক্ষ পেশায় এটি লাগে।
প্র: GAMCA আর Wafid কি একই?
হ্যাঁ, GAMCA এখন Wafid নামে পরিচিত। এখানেই মেডিকেল করতে হয়।
প্র: ভিসা আসল কিনা কীভাবে বুঝবো?
Enjaz/MOFA-তে ভিসা নম্বর দিয়ে যাচাই করুন। আমাদের কল দিন।চেক করে জানিয়ে দিবো।
প্র: আকামা কী?
সৌদিতে বৈধভাবে থাকা ও কাজের রেসিডেন্সি পারমিট, ৯০ দিনের মধ্যে ইস্যু হয়।
ডকুমেন্ট চেকলিস্ট
- ✅ বৈধ পাসপোর্ট (৬ মাস+ মেয়াদ)
- ✅ পাসপোর্ট সাইজ ছবি
- ✅ জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন
- ✅ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)
- ✅ GAMCA/Wafid মেডিকেল "Fit" রিপোর্ট
- ✅ তাকামুল সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
- ✅ শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ (অ্যাটেস্টেড)
- ✅ স্বাক্ষরিত কাজের চুক্তি
- ✅ BMET স্মার্ট কার্ড
- ✅ ভিসা কপি (যাচাইকৃত)
- ✅ বিমান টিকিট
━━━━━━━━━━━━━━━━━━━━
📞 বিনামূল্যে পরামর্শ নিন
সৌদি, কাতার সহ মধ্যপ্রাচ্যের কাজের ভিসা প্রসেসিংয়ে M/S. S3 TRADE INTERNATIONAL & MEHJABIN AIR INTERNATIONAL — ঢাকার নয়া পল্টনে অবস্থিত একটি BMET-নিবন্ধিত বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সি। ১০০% বৈধ ও প্রতারণামুক্ত ভিসা প্রক্রিয়াকরণ।
✅ ১০০% বৈধ 🏛️ BMET নিবন্ধিত 💬 বাংলায় সহায়তা
📍 অফিস: East Tower, 67/1, Paltan China Town, Room # E-14/3 (Level 13), Naya Paltan, Dhaka 1000
🕐 সময়: সকাল ১০টা – রাত ৮টা | ✅ BMET লাইসেন্স: RL-2029
━━━━━━━━━━━━━━━━━━━━