তাকামুল সার্টিফিকেট কী এবং কীভাবে পাবেন — সম্পূর্ণ বাংলা গাইড ২০২৬
সর্বশেষ আপডেট: 10 Jun 2026
তাকামুল সার্টিফিকেট | Takamul Skill Test Bangladesh Guide — SaudiJabo
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ যায়সৌদি আরবে। আগের তুলনায় বর্তমানে সৌদি আরবে কাজের জন্য যাওয়া অনেক কথিন।এখন মেডিকেল কঠিন, তাশির ফিঙ্গার কঠিন,তাকামুল সার্টিফিকেট করতে হয়। এ সব গুলোর মধ্যে তাকামুল সার্টিফিকেট করা সবচেয়ে ঝামেলার। কারন তাকামুল পরীক্ষা কম্পিউটারে ও হয় আবার প্র্যাক্টিকেল ও হয।্যারা পড়ালেখা জানে না তাঁদের পাস করতে কস্ট হয়ে যায়। তবে সঠিক গাইড থাকলে সহজে পাস করা যায়। তাকামুল সার্টিফিকেট করতআমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 01609489335
তাকামুল সার্টিফিকেট কী?
আগে তাকামুল ছিলোনা।তাকামুল মানে হলো দক্ষতা যাচাই বাচাই অর্থাৎ তাকামুল (Takamul) হলো সৌদি আরব সরকারের একটি দক্ষতা যাচাই প্রোগ্রাম (Skill Verification Program)। সৌদি আরবে কর্মী পাঠানোর আগে নিশ্চিত করা হয় যে কর্মী তার পেশায় সত্যিকার অর্থে দক্ষ কি না আর এই যাচাই প্রক্রিয়াটি পরিচালনা করে SVP International (svp-international.pacc.sa) — যা সৌদি আরবের Professional Accreditation কর্তৃপক্ষের অধীনে কাজ করে।সহজ কথায়, তাকামুল ছাড়া এখন আর সৌদি আরবে দক্ষ শ্রমিক হিসেবে কাজে যাওয়া সম্ভব নয়। তাকামুল দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে কাজ করতে বিদেশ যাবেন সে বিষয়ে আপনি দক্ষ।
কোন কোন পেশায় তাকামুল পরীক্ষা দিতে হয়?
বর্তমানে সৌদি আরবে যেতে হলে প্রায় সকল পেশায় ই আপনাকে তাকামুল পরীক্ষা দিতে হবে। এখন পর্যন্ত সৌদি সরকার মোট ২৩৪টি পেশায় তাকামুল দক্ষতা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য পেশাগুলো হলো:
- নির্মাণ ও ভবন: Builder, Carpenter, Plumber, Electrician, Welder, Plasterer, Tile setter, Painter, HVAC Mechanic, Concrete finisher
- যানবাহন ও মেকানিক্যাল: Auto Mechanic, Bus Mechanic, Truck Driver, Car Driver, Taxi Driver, Tire Installer, Auto Electrician
- বিক্রয় ও সেবা: Store Keeper, Grocer, Clothes Seller, Perfume Seller, Jewelry Seller, Furniture Seller
- খাদ্য ও আতিথেয়তা: Chef, Waiter, Barista, Baker, Kitchen Worker, Fast food maker
- পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ: Hospital Cleaner, Laundryman, Office Cleaning Worker, Garden Cleaner
- টেইলারিং ও গার্মেন্টস: Men's Clothing Tailor, Women's Clothing Tailor, Embroidery Worker, Sewing machine operator
- বিদ্যুৎ ও প্রযুক্তি: Building Electrician, Auto Electrician, ICT Services Technician, Elevator Mechanic
- এছাড়াও Barber, Hairdresser, Nail Care Specialist, Blacksmith, Welder, Gas Station Attendant
সহ আরও শতাধিক পেশা অন্তর্ভুক্ত। সকল পেশার বিস্তারিত জানুন আমাদের এই পোস্টে "তাকামুল পেশার তালিকা ২০২৬ | Takamul Occupation List Bangladesh"
বাংলাদেশে তাকামুল পরীক্ষা কোথায় দেওয়া যায়?
এখন বাংলাদেশের প্রায় সব বিভাগে তাকামুল পরীক্ষা চালু আছে। শুধু বিভাগ না তাকামুল পরীক্ষা বাংলাদেশেরবিভিন্ন জেলায় দেওয়া যায়। যেমন ঢাকার মিরপুর, কিশোরগঞ্জ, ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুরসহ অনেক জেলায় অনুমোদিত পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের কর্মীরাও সহজেই নিজ এলাকায় পরীক্ষায় অংশ নিতে পারেন।পরীক্ষাকেন্দ্রের সর্বশেষ তালিকা জানতে আমাদের তাকামুল পরীক্ষাকেন্দ্র বাংলাদেশ ২০২৬ | Takamul Test Center — SaudiJabo এই পোস্টি পড়ে আসুন অথব SaudiJabo-এর সাথে যোগাযোগ করুন। 01609489335
তাকামুল পরীক্ষা কীভাবে দেবেন?
তাকামুল পরীক্ষার জন্য আপনার যা যা করতে হবে তা সিরিয়ালি দেওয়া হলো।
- আপনার ১ বছর মেয়াদ থাকা পাসপোর্ট লাগবে।
- svp-international.pacc.sa এই ওয়েবসাইটে আপনার পাসপোর্ট ইনফরমেশন দিয়ে আইডি খুলতে হবে।

- svp-international.pacc.sa ওয়েবসাইটে নিবন্ধন শেষ হলে আপনার তাকামুল পেশা বা ভিসার পেশা অনুযায়ী পরীক্ষার জন্য নিবন্ধন করুন।
- এখানে আপনাএ ৫০ ডলার খরচ হবে।
- পরীক্ষাকেন্দ্র বেছে নিন। আপনার নিকটবর্তী জেলার অনুমোদিত তাকামুল পরীক্ষাকেন্দ্র নির্বাচন করুন।
- তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা দিন। পরীক্ষায় সাধারণত তাত্ত্বিক (MCQ) এটা কম্পিউটারে হয়ে থাকে এবং ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয়।
- সার্টিফিকেট সংগ্রহ করুন পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকামুল সার্টিফিকেট প্রদান করা হয়, যা ভিসা প্রক্রিয়ায় জমা দিতে হয়।
তাকামুল পরীক্ষা কয়ভাবে হয়?
তাকামুল পরীক্ষা ২ ভাবে হয়ে থাকে। প্রথমত কম্পিউটারে হয় এবং এখানে ১০ প্রশ্ন থাকে। ১০ তা টিক দিয়ে সাবমিট দিতে হয়। এরপর ব্যবহারিক পরীক্ষা হয়। এখানে আপনাকে প্র্যাক্টিকাল পরীক্ষা দিতে হবে।
তাকামুল সার্টিফিকেট না থাকলে কী হবে?
যেসব পেশায় তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক, সেসব পেশায় সার্টিফিকেট ছাড়া সৌদি আরবের ভিসা পাওয়া সম্ভব নয়। রিক্রুটিং এজেন্সিগুলোও তাকামুল ছাড়া এই পেশার কর্মীদের পাসপোর্ট সৌদি এম্বাসিতে জমা দিবে না।
তাকামুল পরীক্ষার ফি কত?
তাকামুল পরীক্ষার জন্য নিবন্ধন করতে ৫০ ডলার ফি দিতে হয়। সর্বশেষ সঠিক ফি জানতে নিবন্ধনের সময় ওয়েবসাইটে দেখুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। 01609489335
SaudiJabo কীভাবে সাহায্য করতে পারে?
SaudiJabo-এর মাধ্যমে আপনি তাকামুল পরীক্ষার নিবন্ধন, পরীক্ষাকেন্দ্র খুঁজে পাওয়া এবং সার্টিফিকেট পাওয়ার পর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আমাদের অভিজ্ঞ টিম প্রতিটি ধাপে আপনাকে গাইড করবে ইনশা আল্লাহ।
...