সৌদি জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিসা: নতুন নিয়মে ফাইল প্রসেসিং এখন আরও জটিল ২০২৬
সৌদি জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিসা: নতুন নিয়মে ফাইল প্রসেসিং এখন আরও জটিল
সৌদি আরবে পরিবারের কাছে বা জামাই, বাবা, সন্তানের কাছে যেতে চান বা জিয়ারা ভিসায় যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগে সৌদি জিয়ারা ভিসা ও ফ্যামিলি ভিসার ফাইল তৈরি করা ছিল তুলনামূলক সহজ এবং খরচও ছিল কম। কিন্তু নতুন নিয়মে পুরো প্রক্রিয়া এখন অনেকটাই বদলে গেছে — সময় এবং খরচ দুটোই বেড়েছে।

সৌদি জিয়ারা ভিসার জন্য নতুন নিয়মে কী বদলেছে?
সৌদি যাওয়ার জন্য অনেক ভিসা আছে এর মধ্যে অনেকেই কাজের ভিসায় যান আবার উমরাহ বা জিয়ারা ভিসা জাকে ভিজিট ভিসা বলে। সৌদিতে ফ্যামিলি ভিসায় যেতে এখন থেকে সকল কাগজপত্র অ্যাটেস্টেড করে mygov.bd তে ভেরিফাই করে আপলোড করতে হবে। শুধু কাগজ জমা দিলেই হবে না।
ধাপে ধাপে পুরো প্রক্রিয়া:
১. অনুবাদ — সকল কাগজপত্র নির্ধারিত ভাষায় অনুবাদ করতে হবে
২. নোটারি — নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়ন করতে হবে
৩. অ্যাটেস্টেশন — সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অ্যাটেস্টেড করাতে হবে
৪. mygov.bd তে আবেদন — অনলাইনে ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে
৫. সরকারি ভেরিফিকেশন — বিবাহের কাগজের ক্ষেত্রে কাজিকে কল করে সরকারি কর্মকর্তা সরাসরি যাচাই করবেন
৬. অ্যাপয়েন্টমেন্ট — ভেরিফিকেশন সম্পন্ন হলে সৌদি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে
৭. এম্বাসিতে জমা — সব কাগজ নিয়ে সৌদি এম্বাসিতে সশরীরে উপস্থিত হতে হবে
কতদিন সময় লাগতে পারে?
mygov.bd ভেরিফিকেশন ধাপটি সম্পূর্ণ সরকারি কর্মকর্তার উপর নির্ভরশীল। বাংলাদেশে সরকারি কাজ একটু দেরি হয়। তাই এই ধাপেই সবচেয়ে বেশি সময় যেতে পারে। এখানে কাবিন নামা, জন্ম নিবন্ধন সহ যাবতীয় সব কিছু আপলোড করতে হবে। তাই ভ্রমণের পরিকল্পনা থাকলে অন্তত ১ মাস আগে ফাইল প্রস্তুত শুরু করুন।
নিচে mygov.bd এর ভিতরের কিছু পিক দেখানো হলো।
সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। 01609489335
ফ্যামিলি ভিসা ও জিয়ারা ভিসার মধ্যে পার্থক্য আছে?
বলতে গেলে একই। কারন জিয়ারা মানে হলো ভিজিট করা। গুরতে যাওয়া আর ফ্যামিলি ভিসা হলো পরিবারের রেফারেন্স এ ঐ দেশে যাওয়া। তাই এক অর্থে ২ টা একই বুঝায়।
বিবাহের কাগজ ভেরিফাই করতে কাজিকে প্রয়োজন হবে??
যখন সরকারি কর্মকর্তা আপনার বিবাহের সত্যতা যাচাই করবে তখন কাজীকে কল দিয়ে বা সরাসরি ডেকে ভেরিফাই করবে।
নতুন নিয়মে পুরো প্রক্রিয়ায় কতো খরচ হবে??
যেহেতু নতুন নিয়মে অনুবাদ, নোটারি, অ্যাটেস্টেশন, mygov.bd তে আবেদন এবং ভেরিফাই করতে হবে তাই খরচ ১ টা পাসপোর্ট এ ৫-১০ হাজার চলে যেতে পারে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৬০৯৪৮৯৩৩৫ tomailtarikul.com