সৌদি ভিসা প্রসেসিং ২০২৬: মেডিকেল থেকে ফ্লাইট পর্যন্ত ধাপে ধাপে
সৌদি ওয়ার্ক ভিসা প্রসেসিংয়ের ৮টি ধাপ, প্রতি ধাপের খরচ ও অফিসিয়াল ওয়েবসাইট, সেপ্টেম্বর ২০২৬-এর নতুন ফিসহ।
সংক্ষেপে
সৌদি ওয়ার্ক ভিসার প্রসেসিং মূলত চার জায়গায় হয়: মেডিকেল সেন্টার, তাকামুল টেস্ট সেন্টার, তাশির (আঙুলের ছাপ) ও সৌদি দূতাবাস, আর শেষে BMET।
- নতুন নিয়ম: মাঝ-২০২৫ থেকে ক্লিনার ও লোড-আনলোড কর্মীদেরও তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা হচ্ছে না।
- নতুন ফি: সেপ্টেম্বর ২০২৬ থেকে তাকামুল ৮৫ ডলার, কল্যাণ বোর্ড ফি ৫,৫০০ টাকা।
- আঙুলের ছাপ: অক্টোবর ২০২৩ থেকে বাধ্যতামূলক, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাশির সেন্টারে।
- সময়: কাগজ ঠিক থাকলে সাধারণত ১৫–৩০ দিন সম্ভব, যদি সব ধাপ টানা, বিরতি ছাড়া করা যায়।
সৌদি ওয়ার্ক ভিসা প্রসেসিং: ধাপে ধাপে
ক্রমটা সৌদিযাবোর বর্তমান কাজের সাথে মিলিয়ে সাজানো (অক্টোবর ২০২৬):
- পাসপোর্ট ও ভিসা: মেশিন রিডেবল পাসপোর্ট (যথেষ্ট মেয়াদসহ)। সৌদি নিয়োগকর্তার কাছ থেকে ভিসা (কোম্পানি হলে কিওয়া, গৃহকর্মী হলে মুসানাদ)।
- মেডিকেল: Wafid-এ অনলাইনে বুকিং করে অনুমোদিত মেডিকেল সেন্টারে টেস্ট (ওয়াফিদ ও গামকা এখন একই ব্যবস্থা)। খরচ প্রায় ৮,৫০০ টাকা + স্লিপ ১০ ডলার। ফিট হলে রিপোর্ট অনলাইনে উঠে যায়। মেয়াদ হিসাব: মেডিকেলের মেয়াদ
- তাকামুল (SVP) স্কিল টেস্ট: ৭৩টি পেশায় বাধ্যতামূলক, ক্লিনার ও লোড-আনলোড সহ। ফি ৮৫ ডলার। এটা স্কিল যাচাই, মেডিকেল নয়।
- তাশিরে আঙুলের ছাপ: vc.tasheer.com-এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাশির সেন্টারে (ঢাকার যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রাম) আঙুলের ছাপ ও ছবি।
- ৩ দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ: সার্টিফিকেট ছাড়া বিএমইটি ক্লিয়ারেন্স হয় না। সরকারি ফি ২০০ টাকা, যিনি আবেদন করে দেন তার চার্জ আলাদা। বুকিং: training.oep.gov.bd
- বিএমইটিতে আঙুলের ছাপ: নিকটস্থ ডিইএমও বা বিএমইটি অফিসে নিজে উপস্থিত থেকে দিতে হয়। সরকারি ফি ২০০ টাকা।
- পুলিশ ক্লিয়ারেন্স: ওয়ার্ক ভিসায় অবশ্যই লাগে, এটা ছাড়া সৌদি ওয়ার্ক ভিসা হয় না। অনলাইনে আবেদন, ফি ১,৫০০ টাকা। কিছু থানায় যাচাইয়ের সময় বাড়তি ৫০০–১,০০০ টাকা চাওয়ার ঘটনা আমরা দেখেছি; এটা সরকারি ফি নয়।
- দূতাবাসে জমা ও স্ট্যাম্পিং: এজেন্সি অনলাইনে আবেদন করে ফাইল সৌদি দূতাবাসে জমা দেয়; ভিসা স্ট্যাম্প হয়ে পাসপোর্ট ফেরত আসে।
- ম্যানপাওয়ার (বিএমইটি ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড): ভিসা স্ট্যাম্প হওয়ার পর। কল্যাণ ফি ৫,৫০০ টাকা (১ অক্টোবর ২০২৬ থেকে) ও বীমা ১,০০০ টাকা এখানেই দিতে হয়।
- টিকিট ও ইকামা: ম্যানপাওয়ার হওয়ার পর টিকিট; সৌদিতে পৌঁছে নিয়োগকর্তা ইকামা করিয়ে দেন।
হাউজ ড্রাইভার ভিসার আলাদা গাইড: সৌদি হাউজ ড্রাইভার ভিসা · ড্রাইভার চাকরি: ধাপে ধাপে গাইড
সূত্র: TBS, ২৪ সেপ্টেম্বর ২০২৬ · Financial Express, ১০ অক্টোবর ২০২৩
কোন ধাপে কত খরচ
| ধাপ | খরচ | সূত্র |
|---|---|---|
| মেডিকেল (GAMCA/Wafid) | প্রায় ৮,৫০০ টাকা + ওয়াফিদ স্লিপ ১০ ডলার | সৌদিযাবোর প্রসেস করা ভিসা, অক্টোবর ২০২৬ (ওয়াফিদ ও গামকা এখন একই ব্যবস্থা) |
| তাকামুল টেস্ট | ৮৫ ডলার | TBS, সেপ্টেম্বর ২০২৬ |
| তাকামুলের ৩ দিনের প্রস্তুতি কোর্স | ২,০০০ টাকা | TBS |
| তাশির আঙুলের ছাপ | প্রায় ৬৯৪ টাকা (প্রিমিয়াম প্রায় ২,১০০) | TBS |
| ওয়াগার আর্নার্স কল্যাণ বোর্ড ফি | ৫,৫০০ টাকা (১ অক্টোবর ২০২৬ থেকে; আগে ৩,৫০০) + বীমা ১,০০০ টাকা | TBS |
| পুলিশ ক্লিয়ারেন্স | ১,৫০০ টাকা (অনলাইন আবেদন ফি) | সৌদিযাবোর প্রসেস করা ভিসা, অক্টোবর ২০২৬; ওয়ার্ক ভিসায় বাধ্যতামূলক |
| বিমান টিকিট | এখন প্রায় ৩৫,০০০–৪৫,০০০। চাহিদা বাড়লে: রিয়াদ সরাসরি ৫৫,০০০+, ট্রানজিট ৪৮,০০০–৫৫,০০০; জেদ্দা/মদিনা ৫৫,০০০–৬০,০০০; দাম্মাম একটু কম; অন্য বিমানবন্দরে অনেক বেশি | সৌদিযাবোর টিকিটিং অভিজ্ঞতা, অক্টোবর ২০২৬। তাকামুল ও ভিসার জটিলতায় কর্মী যাওয়া কম বলে এখন দাম কম; কর্মী যাওয়া বাড়লে সিন্ডিকেটের কারণে দ্রুত বাড়ে |
ভিসাসহ মোট খরচ, সরকারি সীমা ও বাস্তব হিসাব: সৌদি ওয়ার্ক ভিসা খরচ ২০২৬
সূত্র: TBS, ২৪ সেপ্টেম্বর ২০২৬
নিজে যাচাই করুন: অফিসিয়াল ওয়েবসাইট
| কী যাচাই | কোথায় |
|---|---|
| সৌদি ভিসা আছে কি না | visa.mofa.gov.sa (সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়) |
| মেডিকেল ফিট/আনফিট | wafid.com |
| তাকামুল ফলাফল | svp-international.pacc.sa |
| তাশির অ্যাপয়েন্টমেন্ট | vc.tasheer.com |
| BMET রেজিস্ট্রেশন ও এজেন্সির লাইসেন্স | bmet.gov.bd ও আমি প্রবাসী অ্যাপ |
গুগলে সার্চ করে নয়, উপরের ঠিকানা নিজে টাইপ করুন। একই রকম দেখতে নকল ওয়েবসাইটে পাসপোর্ট নম্বর দিলে তথ্য চুরি হতে পারে।
যে ভুলগুলোতে সময় ও টাকা নষ্ট হয়
- মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাওয়া, পরে আবার মেডিকেল
- প্রস্তুতি ছাড়া তাকামুল দিয়ে ফেল (প্রায় ২৭% ফেল করেন)
- ভিজিট ভিসাকে ওয়ার্ক ভিসা ভেবে যাওয়া: ভিজিট ভিসা বনাম ওয়ার্ক ভিসা
- ফ্রি ভিসাকে কোম্পানি ভিসা ভেবে টাকা দেওয়া: সৌদি ৩ মাসের ফ্রি ভিসা
✈️ এই বিষয়ে সাহায্য দরকার?
হজ্জ, উমরাহ ও সৌদি ভিসা নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে আমরা আছি।