মালয়েশিয়ার ভিসা শীঘ্রই চালু হচ্ছে আমরা এখন পাসপোর্ট জমা নিচ্ছি। বিস্তারিত জানতে ও পাসপোর্ট জমা দিতে যোগাযোগ করুন।
WhatsApp এ যোগাযোগকল করুন
general 11 Jul 2026 3 মিনিটের পড়া

সৌদি আরবের মেডিকেলের মেয়াদ ২০২৬ আসল হিসাবটা কেউ বলে না

সৌদি আরবের মেডিকেলের মেয়াদ ৩ মাস। কিন্তু এখানে একটা অংক আছে।মেডিকেলের মেয়াদ নির্ভর করে মোফা করার উপরে। অর্থাৎ মেডিকেল করার ২ মাসের মধ্যে মোফা করলে কার্ডের মেয়াদ হবে ৩ মাস। যদি মোফা না করে তাহলে কার্ডের মেয়াদ ২ মাস।

শেয়ার করুন: Facebook WhatsApp
সৌদি আরবের মেডিকেলের মেয়াদ ২০২৬ আসল হিসাবটা কেউ বলে না

সৌদি আরবের মেডিকেলের মেয়াদ — আসল হিসাবটা জানুন

সৌদি আরব যাওয়ার কথা মাথায় আসলে প্রথমেই মেডিকেলের কথা আসে। মেডিকেল করলাম, কার্ড পেলাম — ব্যাস কাজ শেষ। অনেকে এইভাবেই ভাবেন।কিন্তু আসল হিসাবটা একটু আলাদা। আর এই হিসাব না জানলে হাজার হাজার টাকা জলে যেতে পারে।

মেডিকেল কার্ডের মেয়াদ আসলে কতদিন?


সৌদি আরবের মেডিকেল কার্ডের মেয়াদ **৩ মাস** — এটা সবাই জানে।কিন্তু এখানে একটা শর্ত আছে।

মেডিকেল করার **২ মাসের মধ্যে মোফা** করতে হবে। মোফা করলে কার্ডের মেয়াদ হয় ৩ মাস। মোফা না করলে কার্ডের মেয়াদ থাকে মাত্র **২ মাস**।


অর্থাৎ —


✅ মেডিকেল → ২ মাসের মধ্যে মোফা → কার্ডের মেয়াদ **৩ মাস**

❌ মেডিকেল → ২ মাস পার → মোফা করলেও **কোনো কাজ নেই**

 
আপনি আমাদের ওয়েবসাইট থেকে সহজে মেডিকেল মেয়াদ চেক করতে পারবেন। আমাদের medical-date-calculator এর মাধ্যমে। 

প্রথমে কয় তারিখের মধ্যে চেক করতে চান সেটা সিলেক্ট করুন তারপর আপনার মেডিকেল করার ডেট সিলেক্ট করুন তারপর নিচে আপনি মেজিকের মতো রেসাল্ট পাবেন।

মোফা কী এবং কেন এত গুরুত্বপূর্ণ?


মোফা হলো সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। ভিসা প্রসেসিং এর একটা ধাপ।

মেডিকেল করার ২ মাস ১ দিন পরে মোফা করলে — সেই মোফা আর মেডিকেল থেকে আপডেট হয় না। তখন কার্ডের কোনো মূল্যই থাকে না। মানে — মেডিকেল করলেন, ২ মাস পার হয়ে গেল, মোফা করলেন — কিন্তু কার্ড আর কাজের না।


এই একটা ভুলেই সব শেষ।


মেয়াদ শেষ হলে কী করতে হবে?

নতুন করে পুরো প্রক্রিয়া আবার করতে হবে —

১. নতুন মেডিকেল করতে হবে

২. নতুন মোফা করতে হবে

৩. মোফা আপডেট করে নতুন কার্ড আনতে হবে

আগের মতোই টাকা, আগের মতোই সময়। কোনো ছাড় নেই।

মেডিকেলের খরচ কত?

সরকারি নির্ধারিত খরচ — **৮,৫০০ + ১,৫০০ = মোট ১০,০০০ টাকা**।

কিন্তু বাস্তবে অনেক সময় এটা এই দামে হয় না। কেউ যদি কোনো সমস্যার কারণে **কন্টাকে** (যোগাযোগের মাধ্যমে) মেডিকেল করাতে চান — তখন খরচ বেড়ে যায়। ১৩ হাজার, ১৫ হাজার, ১৮ হাজার, এমনকি ৩০ হাজার পর্যন্তও হতে পারে। নির্ভর করে কী সমস্যা এবং কে করাচ্ছেন তার উপরে।


মোফার খরচ কত?

মোফা করতে খরচ **৩,০০০ টাকা**। সাধারণত এটা আলাদা ধরা হয় না। সৌদি আরবের ভিসা প্রসেসিং এ যে ১৮ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়, সেই প্যাকেজের মধ্যেই মোফার টাকা ধরা থাকে।


তবে একটা বিষয় মাথায় রাখতে হবে —


যদি প্রথম মোফা দিয়ে ভিসার কাজ শেষ না হয় এবং নতুন মোফা করতে হয়, তাহলে **আগের মোফার ৩,০০০ টাকা** আবার নেওয়া হয়।

অন্য দেশগুলোর মেডিকেল মেয়াদ

সৌদি আরবের মতো ঝামেলা সব দেশে নেই।

দেশ  মেয়াদ মোফার ঝামেলা আছে নাকি নাই
সৌদি আরব ৩ মাস (মোফা করলে) / ২ মাস (মোফা না করলে) ✅ আছে
কাতার ৩ মাস ❌ নেই
ওমান ৩ মাস ❌ নেই
কুয়েত ২ মাস ❌ নেই
বাহরাইন ৩ মাস ❌ নেই
কাতার, ওমান, বাহরাইনে মেডিকেল করলে ৩ মাস সরাসরি মেয়াদ পাওয়া যায় — মোফার হিসাব নেই। কুয়েতের ক্ষেত্রে মেয়াদ মাত্র ২ মাস, তাই সেখানে দ্রুত কাজ শেষ করা দরকার।
এজেন্টদের জন্য বিশেষ নোট

যারা মানুষের ভিসা প্রসেসিং করেন তাদের জন্য এই টাইমলাইনটা মাথায় রাখা জরুরি —


**সৌদির ক্ষেত্রে:**

- মেডিকেল করার পর ২ মাসের মধ্যে মোফা দিতে হবে

- মোফা দিলে কার্ড পাওয়া যায় ৩ মাস মেয়াদে

- মোফা দিতে দেরি হলে — আবার মেডিকেল, আবার মোফা, আবার টাকা


**নতুন মোফার আগে:**

- আগের মোফার খরচ (৩,০০০ টাকা) ক্লায়েন্ট থেকে আলাদা করে নিন

- এটা প্যাকেজের বাইরে বলে স্পষ্ট করে রাখুন


**ক্লায়েন্টকে আগেই বলুন:**

- মেডিকেল হলো, এখন মোফা করতে হবে

- ২ মাসের বেশি দেরি হলে পুরো টাকা আবার লাগবে


এই কথাটা আগে বললে পরে ঝামেলা কম।


সারকথা

মেডিকেল কার্ডের মেয়াদ শুধু তারিখ গোনার বিষয় না। সৌদি আরবের ক্ষেত্রে মোফার সাথে এর সরাসরি সম্পর্ক আছে।

সময়মতো মোফা করলে — ৩ মাস।

সময় পার হলে — নতুন করে সব।


এই সহজ হিসাবটা মাথায় রাখলে অনেক টাকা ও ঝামেলা বাঁচে।

✈️ এই বিষয়ে সাহায্য দরকার?

হজ্জ, উমরাহ ও সৌদি ভিসা নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে আমরা আছি।

🔗 সম্পর্কিত লেখা

💬