হজ প্যাকেজ ২০২৭: খরচ, নিবন্ধন ও শেষ তারিখ
হজ ২০২৭ এর সরকারি প্যাকেজ ৫,০৫,৬৪৮ ও ৬,১৫,২৬৩ টাকা, বেসরকারি ৫,১৩,৬৪৮ টাকা। বিমান ভাড়া, কোটা, নিবন্ধন ও ১০ ডিসেম্বরের শেষ তারিখ জানুন।
২০২৬ সালের হজ শেষ, এখন সবাই খুঁজছেন ২০২৭ সালের হজের খরচ আর নিবন্ধনের খবর। ২১ জুলাই ২০২৬ সরকার ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। এবার বিমান ভাড়া আর প্যাকেজের খরচ দুটোই আগের বছরের চেয়ে কম। কিন্তু কোটা আগের চেয়ে অনেক ছোট, আর নিবন্ধনের শেষ দিনেই তা পূরণ হয়ে গেছে। এই লেখায় সরকারি ও বেসরকারি প্যাকেজের দাম, প্রতিটিতে কী থাকছে, নিবন্ধন কীভাবে হয়, আর কোটা পূরণ হওয়ার পর এখন কী অবস্থা, সব এক জায়গায় দেওয়া হলো।
এক নজরে হজ ২০২৭ (তথ্য হালনাগাদ: ১৩ অক্টোবর ২০২৬)
- সরকারি সর্বনিম্ন প্যাকেজ (প্যাকেজ-২): ৫,০৫,৬৪৮ টাকা
- সরকারি সর্বোচ্চ প্যাকেজ (প্যাকেজ-১): ৬,১৫,২৬৩ টাকা
- বেসরকারি সাধারণ প্যাকেজ (সরকার নির্ধারিত সর্বনিম্ন): ৫,১৩,৬৪৮ টাকা
- বিমান ভাড়া: ১,৩০,০০০ টাকা (আগের বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কম)
- বাংলাদেশের কোটা: ৭৮,৫০০ জন (আগে ছিল ১,২৭,১৯৮)
- প্রাথমিক নিবন্ধন: ২৭ জুলাই শুরু, ২৪ সেপ্টেম্বরেই কোটা পূরণ
- প্যাকেজের বাকি টাকা জমার শেষ দিন: ১০ ডিসেম্বর ২০২৬
- হজ ফ্লাইট শুরু: ৮ এপ্রিল ২০২৭; সম্ভাব্য হজ: ১৫ মে ২০২৭ (চাঁদ দেখা সাপেক্ষে)
- পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত
হজ জীবনে একবারের ফরজ ইবাদত, তাই খরচ জানার পাশাপাশি প্রতারণা এড়ানোও জরুরি। প্রতিটি তথ্যের সাথে সূত্রের লিংক দেওয়া আছে, যাতে আপনি নিজে মিলিয়ে নিতে পারেন।
সরকারি হজ প্যাকেজ ২০২৭: দাম ও কী কী থাকছে
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় (সরকারি হজ) এবার দুটি প্যাকেজ। দুটোর দামই ২০২৬ সালের চেয়ে কম।
| প্যাকেজ-১ | প্যাকেজ-২ | |
|---|---|---|
| ২০২৭ সালের দাম | ৬,১৫,২৬৩ টাকা | ৫,০৫,৬৪৮ টাকা |
| ২০২৬ সালের দাম | ৬,৯০,৫৭৭ টাকা | ৫,৫৮,৮৮১ টাকা |
| কমেছে | প্রায় ৭৫ হাজার টাকা | প্রায় ৫৩ হাজার টাকা |
| মক্কায় বাসা | হারামের বাইরের চত্বর থেকে ১,০০০–১,৪০০ মিটার | হারাম থেকে ২–৩ কিলোমিটার |
| মদিনায় বাসা | মারকাজিয়া এলাকা | মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে (মারকাজিয়ার বাইরে) |
| মিনার তাঁবু | জোন-২ | জোন-৫ |
| মিনা-আরাফাতে সেবা ও খাবার | সার্ভিস প্যাকেজ-৩ | সার্ভিস প্যাকেজ-৩ |
| বাস | — | হোটেল হারাম থেকে ২ কিমির বেশি দূরে হলে ২৪ ঘণ্টা বাস |
সূত্র: The Business Standard, ২১ জুলাই ২০২৬, Prothom Alo English, ২১ জুলাই ২০২৬, আগের বছরের দাম: Hajj Reporters, ৯ সেপ্টেম্বর ২০২৬।
আরও যা জানা দরকার
- সৌদি আরবে থাকার সময় সম্ভাব্য ৩৫–৪০ দিন। অতিরিক্ত টাকা দিয়ে রুম আপগ্রেড বা কম দিনের প্যাকেজ নেওয়া যায়।
- মিনা-আরাফাতের সার্ভিস প্যাকেজ এবার চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে (ক্যাটাগরি-D বাদ)।
- সব প্যাকেজে দোভাষী সেবা, কোরবানি (আদাহি) ও খাবার সেবা রাখা বাধ্যতামূলক (TBS)। তবে কোরবানির টাকা প্যাকেজের ভেতরে নাকি আলাদা দিতে হবে, নিবন্ধনের সময় রসিদে মিলিয়ে নিন।
- প্রবাসী বাংলাদেশিরা যে দেশে থাকেন সেখানেই মেডিকেল ও টিকা সেরে ভিসার আবেদন করতে পারবেন। বিদেশ থেকে সরাসরি সৌদি যাওয়ার ব্যবস্থা নিয়েও সরকার কাজ করছে (TBS)।
বেসরকারি (এজেন্সি) হজ প্যাকেজ ২০২৭
বাংলাদেশের বেশিরভাগ হজযাত্রী যান বেসরকারি এজেন্সির মাধ্যমে। ২০২৭ সালের নিবন্ধনে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭৫,৯১৮ জনের মধ্যে ৭০,৮৬৪ জনই ছিলেন বেসরকারি ব্যবস্থাপনায়, সরকারিতে মাত্র ৫,০৫৪ জন (ঢাকা টাইমস, ২৬ সেপ্টেম্বর ২০২৬)।
সরকার নির্ধারিত সাধারণ প্যাকেজ: ৫,১৩,৬৪৮ টাকা
এটি সব এজেন্সির জন্য বাধ্যতামূলক মানদণ্ড। এর চেয়ে কম সেবার কোনো প্যাকেজ বিক্রি করা যাবে না।
- মক্কায় হারাম থেকে ৩ কিলোমিটারের মধ্যে, মদিনায় মসজিদে নববী থেকে ১ কিলোমিটারের মধ্যে বাসা
- এক রুমে সর্বোচ্চ ৬ জন
- মিনায় জোন-৫, মিনা-আরাফাতে সার্ভিস প্যাকেজ-৩
- হোটেল হারাম থেকে ২ কিমির বেশি দূরে হলে এজেন্সিকে বাস দিতে হবে
সূত্র: The Daily Star, ২২ জুলাই ২০২৬
হাবের ঘোষিত তিনটি অভিন্ন প্যাকেজ
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ২২ জুলাই সংবাদ সম্মেলনে এজেন্সিগুলোর জন্য তিনটি অভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে:
| প্যাকেজ | ২০২৭ | ২০২৬ |
|---|---|---|
| মানসম্মত (ইকোনমি) | ৫,১৩,৫৪৫ টাকা | ৫,১০,০০০ টাকা |
| সাধারণ (জেনারেল) | ৫,৯৫,৫৮০ টাকা | ৫,৫০,০০০ টাকা |
| বিশেষ (স্পেশাল) | ৭,৯১,০৬০ টাকা | ৭,৫০,০০০ টাকা |
সূত্র: Hajj Reporters, ২৩ জুলাই ২০২৬
খেয়াল করুন: সরকারি প্যাকেজ কমলেও হাবের প্যাকেজ আগের বছরের চেয়ে বেড়েছে। হাব বলেছে, দাম ধরা হয়েছে ১ রিয়াল = ৩৩.২০ টাকা হিসাবে; হজের আগে রিয়ালের দাম বদলালে প্যাকেজের দামও বদলাতে পারে। এজেন্সির কাছ থেকে হোটেলের নাম, হারাম থেকে দূরত্ব ও রুমে কতজন থাকবেন, এগুলো লিখিত চুক্তিতে নিয়ে নিন।
সৌদিযাবো হজে কীভাবে সাহায্য করে
সৌদিযাবো নিজে লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সি নয়। আমরা হজযাত্রীদের লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির কাফেলার সাথে যুক্ত করে দিই, আর টিকিট ও ভিসার কাজে সহায়তা করি। যে এজেন্সির কাফেলায় যাচ্ছেন, তার হজ লাইসেন্স নম্বর hajj.gov.bd-এ মিলিয়ে নিন। আপনার হজ নিয়ে কথা বলতে যোগাযোগ করুন।
হজ নিবন্ধন ২০২৭: প্রক্রিয়া ও এখনকার অবস্থা
নিবন্ধন দুই ধাপে হয়
- প্রাথমিক নিবন্ধন: আগে ৩০,০০০ টাকায় প্রাক-নিবন্ধন, তারপর ই-হজ সিস্টেমে প্যাকেজ, জেলা (প্রশিক্ষণ ও টিকার) ও হজের ধরন বেছে নিয়ে সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হয়। প্যাকেজ না বেছে নিবন্ধন করা যায় না।
- চূড়ান্ত নিবন্ধন: প্যাকেজের বাকি টাকা পরিশোধ। এবার এর শেষ দিন ১০ ডিসেম্বর ২০২৬।
সরকারি ও বেসরকারি হজযাত্রীরা নিবন্ধিত এজেন্সির মাধ্যমে অফিসিয়াল পোর্টাল hajj.gov.bd-এ নিবন্ধন করেন। টাকা জমা হয় উদ্বেগ বা নিবন্ধন ভাউচারের মাধ্যমে নির্ধারিত ব্যাংকে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে (TBS)।
নিবন্ধনে যা লাগে:
- পরিচয়ের প্রমাণ: জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্মসনদের যেকোনো একটি (প্রাক-নিবন্ধনে)
- ৯১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মেয়াদসহ পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের একটি ছবি
- মোবাইল নম্বর
- ব্যাংক হিসাব নম্বর (এক পরিবারের কয়েকজন একটি হিসাব ব্যবহার করতে পারেন)
১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না। সূত্র: bdnews24, দ্য ডেইলি স্টার, ২৬ জুলাই ২০২৬, প্রথম আলো।
২০২৭ সালের নিবন্ধনে যা ঘটেছে
- কোটা কমেছে: সৌদি আরব বাংলাদেশের কোটা ১,২৭,১৯৮ থেকে কমিয়ে ৭৮,৫০০ নির্ধারণ করেছে (যুগান্তর, ২৮ সেপ্টেম্বর ২০২৬)।
- শুরুতে সাড়া কম ছিল: ২৭ জুলাই নিবন্ধন শুরু হয়। ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩,৭৪১ জন নিবন্ধন করেছিলেন (Dhaka Tribune, ১৭ সেপ্টেম্বর ২০২৬)।
- শেষ মুহূর্তে ভিড়: ২৪ সেপ্টেম্বর কোটা পূরণ হয়ে যায়, সার্ভারও বন্ধ হয়ে যায়।
- প্রায় ১৭ হাজার মানুষ অপেক্ষায়: তাঁরা ভাউচার করে টাকা দিয়েছেন, কিন্তু নিবন্ধন হয়নি। হাবের হিসাবে সংখ্যাটা ২০ হাজারের বেশি। সরকার ও হাব সৌদি আরবের কাছে অতিরিক্ত কোটা চেয়েছে (ডেইলি বাংলা পোস্ট, ৩ অক্টোবর ২০২৬)।
- সৌদি অনুমোদন ছাড়া নতুন নিবন্ধন হবে না: ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে। বাংলাদেশ-সৌদি হজ চুক্তি সই হওয়ার কথা ৮ নভেম্বর, সেখানে কোটা নিয়ে আলোচনা হতে পারে।
আপনি এখন কী করবেন?
- আপনি প্রাথমিক নিবন্ধন করে থাকলে: ১০ ডিসেম্বরের আগে বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করুন, আর প্রাক-নিবন্ধন/ট্র্যাকিং নম্বর hajj.gov.bd-তে মিলিয়ে নিন।
- টাকা দিয়েছেন কিন্তু নিবন্ধন হয়নি: এজেন্সির কাছ থেকে টাকা জমার রসিদ ও ভাউচার নম্বর সংরক্ষণ করুন, আর অতিরিক্ত কোটা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণার অপেক্ষা করুন। টাকা ফেরত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
- এখনো নিবন্ধন করেননি: কেউ যদি “কোটার বাইরে সিট আছে” বলে টাকা চায়, দেবেন না। সরকারি ঘোষণা ছাড়া নতুন নিবন্ধন হচ্ছে না। আগামী বছর (হজ ২০২৮) এর নিবন্ধনের জন্য পাসপোর্ট ও টাকা এখন থেকেই প্রস্তুত রাখুন।
হজের মোট খরচ কত: প্যাকেজের বাইরে কী কী লাগে
প্যাকেজের টাকাই হজের মূল খরচ, কিন্তু হাতে কিছু বাড়তি টাকা রাখা ভালো। সরকারি প্যাকেজ-২ ধরে একটি হিসাব:
| খরচের খাত | টাকা | মন্তব্য |
|---|---|---|
| হজ প্যাকেজ (সরকারি-২) | ৫,০৫,৬৪৮ | বিমান ভাড়া, বাসা, মিনা-আরাফার সেবা ও কোরবানি এর মধ্যে |
| এর মধ্যে বিমান ভাড়া | ১,৩০,০০০ | আলাদা দিতে হয় না, প্যাকেজেই আছে |
| পাসপোর্ট (নতুন বা নবায়ন) | ৪,০২৫ (৪৮ পৃষ্ঠা, ৫ বছর, সাধারণ) / ৫,৭৫০ (১০ বছর); জরুরি হলে বেশি | মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে |
| মেডিকেল ও টিকা | সরকারি নির্ধারিত কেন্দ্রে (সিভিল সার্জন অফিস ও সরকারি হাসপাতাল); ফি কেন্দ্রে জেনে নিন | সরকারি নির্দেশনা অনুযায়ী |
| ব্যক্তিগত খরচ (খাবার, যাতায়াত, মোবাইল) | ব্যক্তিভেদে আলাদা; হজ খরচের বাইরে ১,২০০ ডলার পর্যন্ত সঙ্গে নেওয়া যায় | প্যাকেজে কোন বেলার খাবার আছে দেখে নিন |
| ইহরামের কাপড়, ব্যাগ, জুতা | পুরুষের ইহরাম সেট প্রায় ১,২০০–১,৬০০; নারীদের সেট প্রায় ৩,০০০; ব্যাগ-বেল্টসহ এক্সেসরিজ ৪০০–১,৬০০ | দেশ থেকেই কিনলে সস্তা |
সূত্র: পাসপোর্ট ফি bdnews24, আগস্ট ২০২৬ আপডেট (আবেদনের আগে epassport.gov.bd-তে মিলিয়ে নিন); টিকাকেন্দ্র দেশ রূপান্তর; ডলার সীমা দ্য ডেইলি স্টার, ২০২৩ (নতুন প্রজ্ঞাপন এলে বদলাবে); ইহরামের দাম রকমারি, অক্টোবর ২০২৬।
বিমান ভাড়ার গত কয়েক বছর
| বছর | হজের বিমান ভাড়া |
|---|---|
| ২০২৩ | প্রায় ২,০০,০০০ টাকা |
| ২০২৫ | ১,৬৭,৮২০ টাকা |
| ২০২৬ | ১,৫৪,৮৩০ টাকা |
| ২০২৭ | ১,৩০,০০০ টাকা |
সূত্র: Prothom Alo English, Hajj Reporters
প্রবাসীদের জন্য সুখবর
সৌদি, কাতার, কুয়েত বা অন্য দেশে থাকা বাংলাদেশিরা এবার যে দেশে আছেন সেখানেই মেডিকেল ও টিকা শেষ করতে পারবেন (TBS)। তবে সৌদিতে ইকামা নিয়ে থাকলে বাংলাদেশের কোটায় নয়, সৌদি আরবের ভেতরের (ডোমেস্টিক) হজ ব্যবস্থায় আবেদন করতে হয়।
হজে সুযোগ না পেলে: উমরাহ দিয়ে শুরু
কোটা পূরণ হওয়ায় যাঁরা এবার হজে যেতে পারছেন না, তাঁরা উমরাহ করতে পারেন। উমরাহ সারা বছর করা যায়, খরচও হজের তুলনায় অনেক কম।
| হজ ২০২৭ | উমরাহ (১৪৪৮ হিজরি মৌসুম) | |
|---|---|---|
| সময় | নির্দিষ্ট দিন, সম্ভাব্য ১৫ মে ২০২৭ | সারা বছর |
| সর্বনিম্ন খরচ | ৫,০৫,৬৪৮ টাকা (সরকারি) | বাজারে প্রায় ১.৩–২.২ লাখ টাকার প্যাকেজ |
| কোটা | আছে (৭৮,৫০০) | নেই |
| ভিসা | হজ ভিসা, সরকার/এজেন্সির মাধ্যমে | উমরাহ ভিসা, Nusuk-এ হোটেল বুকিং আগে লাগে |
উমরাহর খরচের পুরো হিসাব পাবেন আমাদের উমরাহ খরচ ও গাইড ২০২৬ লেখায়। ভিসা কীভাবে হয় জানতে পড়ুন উমরাহ ভিসা প্রসেসিং গাইড, আর যাওয়ার আগের প্রস্তুতির জন্য উমরাহ প্রস্তুতি গাইড। প্রথমবার গেলে প্রথমবার উমরাহর টিপস কাজে লাগবে।
সফরের আগে পড়ার দোয়া: সফরের দোয়া ও দরূদে ইবরাহিম।
হজ প্যাকেজে প্রতারণা এড়ানোর উপায়
- সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে হজ প্যাকেজ হয় না। কেউ ৫,১৩,৬৪৮ টাকার কমে বেসরকারি হজ করানোর কথা বললে সাবধান।
- এজেন্সির লাইসেন্স যাচাই করুন hajj.gov.bd-এর এজেন্সি তালিকায়।
- টাকা দিন ব্যাংকে, নিবন্ধন ভাউচারের মাধ্যমে। নগদ বা ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দেবেন না।
- “কোটার বাইরে সিট” বা “ভিআইপি লিস্ট” বলে কিছু নেই। অতিরিক্ত কোটা এলে সরকার ঘোষণা দেবে।
- লিখিত চুক্তি নিন: হোটেলের নাম ও দূরত্ব, মিনার জোন, খাবারের ব্যবস্থা, কোরবানি।
- হজ ভিসা ছাড়া ভিজিট বা অন্য ভিসায় হজ করার চেষ্টা করবেন না; সৌদিতে এর জন্য জরিমানা ও নিষেধাজ্ঞা আছে। ভিসার ধরন নিয়ে বিস্তারিত ভিজিট ভিসা বনাম ওয়ার্ক ভিসা লেখায়।
✈️ এই বিষয়ে সাহায্য দরকার?
হজ্জ, উমরাহ ও সৌদি ভিসা নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে আমরা আছি।